1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক ঘটনায় কিশোরী গৃহবধূ ও যুবকের আত্মহত্যা

  • শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যশোরে পৃথক ঘটনায় কিশোরী গৃহবধূ ও যুবকের আত্মহত্যা

যশোর অফিস :

যশোরে পৃথক দুটি ঘটনায় পারিবারিক কলহ ও দাম্পত্য জটিলতার জেরে এক কিশোরী গৃহবধূ বিষ পান করে এবং এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।প্রথম ঘটনায় নিহত গৃহবধূর নাম পিংকি (১৭)। তিনি আমিনুর রহমানের স্ত্রী। তার বাড়ি যশোর সদর উপজেলার তরফদার নওয়াপাড়া এলাকায়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পারিবারিক কলহের কারণে নিজ বাড়িতে অবস্থানকালে পিংকি বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অপর ঘটনায় প্রেম করে বিয়ের পর পারিবারিক জটিলতায় হতাশ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জিসান (২০) নামের এক যুবক। তিনি হযরত আলীর ছেলে। তার বাড়ি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা এলাকায়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে স্ত্রীকে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন জিসান। একপর্যায়ে তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিসানের মরদেহও যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews