যশোরের সদরের থানার বসুন্দিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বসুন্দিয়া আলামিন প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে বসুন্দিয়া গাইদগাছি গ্রামের লিটন খন্দকারের ছেলে সিয়াম (২০)ও মৃত মোক্তার মিয়ার ছেলে শফিয়ার রহমান (৫৩)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,
শফিয়ার রহমান বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় সিয়াম হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন।
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পেছন দিক থেকে শফিয়ার রহমানকে ধাক্কা দিলে দু’জনই সড়কে ছিটকে আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, দু’জনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply