1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নেশাগ্রস্ত স্বামীর মারধরের শিকার হয়ে এক নারী আইনজীবী আহত

  • শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

যশোরে নেশাগ্রস্ত স্বামীর মারধরের শিকার হয়ে এক নারী আইনজীবী আহত

যশোর অফিস :

যশোরে নেশাগ্রস্ত স্বামীর মারধরের শিকার হয়ে এক নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ৮জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।আহত নারী আইনজীবীর নাম অনিকা সরকার (২৭)।

তিনি যশোর জজ কোর্টের একজন অ্যাডভোকেট। অনিকা সরকার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তার পিতা আব্দুল আজিজ সরকার। অভিযুক্ত স্বামী আসাদুজ্জামান (৩০),যশোরের মনিরামপুর উপজেলার মোরশেদ নগর গ্রামের লিয়াকত আলী মোড়লের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে অনিকা সরকার যশোরে এসে আসাদুজ্জামানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা যশোর শহরের পুলেরহাট এলাকায় কিশোর কারাগারের পাশের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে বিয়ের পর থেকেই নেশাগ্রস্ত স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন অনিকা সরকার।

বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে নিজ বাসার ভেতরে কথা কাটাকাটির একপর্যায়ে আসাদুজ্জামান কিল-ঘুষি ও লাঠি দিয়ে অনিকার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

নির্যাতন সহ্য করতে না পেরে অনিকা সরকার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে ঘটনাস্থলে দুইজন পুলিশ সদস্য উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় একটি রিকশাযোগে তাকে যশোর হাসপাতালে পাঠানো হয়। রিকশাচালকই তাকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানা গেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল ঘোষ জানান,অনিকা সরকারের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকাসক্ত এবং প্রায়ই স্ত্রীকে মারধর করতেন।

এ ঘটনায় যশোর উকিল বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম.এ.গফুর বলেন,“অনিকা সরকার আমাদের সদস্য। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews