1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুর্নীতির মামলায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

দুর্নীতির মামলায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

যশোর অফিস :

দুর্নীতির অভিযোগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। যথাযথ তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা আশরাফুল আলমের নিঃশর্ত মুক্তি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিষয়টির সুরাহা করার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews