1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাইটস যশোরের সভায় সুজন সরকার সরকার প্রতি ভোটারের ভোটদান নিশ্চিত করতে বদ্ধপরিকর

  • বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

রাইটস যশোরের সভায় সুজন সরকার
সরকার প্রতি ভোটারের ভোটদান নিশ্চিত করতে বদ্ধপরিকর

যশোর অফিস :

মানবাধিকার সংস্থা রাইটস যশোর পরিচালিত ‘ইনক্লুসিভ ভোটার এডুকেশন’ বিষয়ক অবহিতকরণ সভায় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সুজন সরকার বলেছেন, সরকার দেশের প্রতিটি ভোটারের ভোটদান নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এজন্য ভোটারদের সচেতন করতে নানা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। বেসরকারি পর্যায়েও এ ধরনের প্রচারণা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বুধবার (০৭ জানুয়ারি) শহরের একটি অভিজাত হোটেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপত্বি করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার আরো বলেন, আমাদের দেশে ভোট মানে উৎসব। ব্যক্তিগত সমস্যা থেকে নানাবিধ কারণে অনেকে এই ভোটদান থেকে বিরত থাকেন। কিন্তু, প্রতিটি ভোটেরই মূল্য অনেক গুরুত্বপূর্ণ। যা আগামী দিনের দেশের গতিপ্রকৃতি নির্ধারণে ভূমিকা পালন করে।

তিনি বলেন, ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টি শুধু সরকারের একার পক্ষে করলেই হবে না। এজন্য বেসরকারি পর্যায়েও সকলকে এগিয়ে আসা জরুরি।

রাইটস যশোর যে কাজ শুরু করেছে তার ভূয়সী প্রশংসা করে এডিসি বলেন, সংস্থার মাসিক পরিকল্পনা জেলা প্রশাসনের কাছে জমা দিলে প্রশাসনের কর্মসূচির সাথে তা সমন্বয় করে নেওয়া যাবে। এতে কাজ আরো ভালো হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন যশোরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। রাইটস যশোর ও প্রকল্প পরিচিতি তুলে ধরেন সংস্থার পরিচালক (প্রকল্প) প্রদীপ দত্ত।

সঞ্চালনা করেন রাইটস যশোরের উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম ইউকে ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এবং সুইডেস অ্যাম্বাসির অর্থায়নে প্রকল্পটি আএফইএস এর সহায়তায় পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন রাইটস যশোরের কর্মকর্তা মারুফা আক্তার।

তিনি জানান, প্রকল্পটি যশোর এবং সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলায় পরিচালিত হচ্ছে। এরমধ্যে যশোরের সদর ও মণিরামপুর উপজেলায় দলিত জনগোষ্ঠী ও যুবভোটার এবং সাতক্ষীরা সদর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় চিংড়িচাষে যুক্ত শ্রমিক ও যুবভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে উঠান বৈঠক, পথনাটক, সেনসেটাইজেশন মিটিং, কনসালটেশন মিটিং ইত্যাদি।সভায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সমন্বয়ক ও যশোর-৩ আসনে সিপিবি’র প্রার্থী রাশেদ খান এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews