1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আলুবোঝাই ট্রাকের চাপায় সাইকেল আরোহী নিহত

  • বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোরে আলুবোঝাই ট্রাকের চাপায় সাইকেল আরোহী নিহত

যশোর অফিস :

যশোরে আলুবোঝাই একটি ট্রাকের চাপায় শিপন হোসেন (৪৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে যশোর–মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকার বাঁশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন হোসেন যশোর শহরের খালদা রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত মোর্শেদ আলীর ছেলে এবং পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। তিনি বর্তমানে সদরের হাশিমপুর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে শিপন হোসেন সাইকেলযোগে হাশিমপুর থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহাদুরপুর এলাকার বাঁশতলায় পৌঁছালে পেছন দিক থেকে আসা আলুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটির একটি চাকা তার মাথার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৩-৬১৭৮) জব্দ করে বারোবাজার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews