1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল স্থলবন্দরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

বেনাপোল স্থলবন্দরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

যশোর অফিস :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল স্থলবন্দরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯২-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৮৫ শার্শা-১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী ও দোয়া মাহফিল পরিচালনা করেন বেনাপোল স্থলবন্দর এলাকার জামে মসজিদের ইমাম মাওলানা মো. নাজমুল হোসেন।

এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহর উল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ৪ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন,

বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি সাহেব আলী মাস্টার, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামা হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য, লেবার সরদার এবং বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

মোনাজাতের আগে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শ্রমিক নেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews