1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিএনপির মনোনয়ন পেতে যশোর-৪ আসন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনের জন্য সকল শ্রেণি পেশার মানুষের প্রাণের দাবী

  • বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

বিএনপির মনোনয়ন পেতে
যশোর-৪ আসন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনের জন্য সকল শ্রেণি পেশার মানুষের প্রাণের দাবী

নিজেস্ব প্রতিবেদক :

দীর্ঘদিনের রাজনৈতিক গুঞ্জন, পক্ষে-বিপক্ষে তুমুল লড়াই এবং দলের ভেতরের নানা অনিশ্চয়তা যশোর-৪ (বাঘারপাড়া,বসুন্দীয়া ও অভয়নগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের সাপোর্টিং নমিনেশন পেয়েছেন মতিয়ার রহমান ফারাজি, শেষ পর্যন্ত টিএস আইয়ূব হোসেন তার মনোনয়ন পত্র টিকাতে না পারলে মতিয়ার ফারাজি হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী।

তবে এই আসনে সকল শ্রেণী পেশার মানুষের প্রানের দাবী ছিলো ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন জন্য, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই আসনে প্রার্থী ঘোষণা করা হলেও । পরে তা নানান জটিলতার কারনে রিটারিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্রটি বাতিল হলে সেটিকে টিকিয়ে রাখতে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন কোটে আপীল করেছেন। এখনো সাধারণ খেটে খাওয়া মানুষের বিশ্বাস ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন আবার মনোনয়ন ফেরত পাবেন এবং যশোর-০৪ আসনের সাধারণ ভোটার দের ভালো বাসায় বিজয় অর্যন করেই এই আসনটি তারেক রহমান কে উপহার দিবেন।

কারন প্রায় ২৬ থেকে ২৭ বছর ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন দল করতে গিয়ে নিজের উপার্জিত অর্থ, ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগত সময় সবকিছুই ব্যয় করেছেন। আজ দল করতে এসে সবি-ই হারিয়েছেন, আজ তিনি ব্যাংকে কোটি কোটি টাকা দিনা দায়িক হয়েছেন। হাজার হাজার নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা যা সকল মামলা থেকে হাই কোট থেকে শুরু করে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সকল কে জামিন করানো,

হাজিরা দিতে আসা সকল মানুষদের দুপুরে হোটেলে খাবারের ব্যবস্থা, এছাড়াও নেতাকর্মী জেলখানায় থাকায় তার সংসারের বাজার করে দেওয়া সকল কিছুই ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনের খরচে হয়েছে। আজ দূরদিনে এক শ্রেণীর সার্থপরেরা তা ভুলে গিয়ে, বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এক সময়ের আইয়ুব প্রেমীরা। রাজনৈতিক সংগ্রামে অবিচল থাকা এই নেতার বিরুদ্ধে দলের ভেতর থেকেই দীর্ঘদিন ধরে নানা কুৎসা ও বিরোধিতা চালিয়ে আসার অভিযোগ উঠেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বাঘারপাড়া উপজেলা বিএনপির প্রথম দিককার সংগঠক মরহুম আব্দুল খালেক বিশ্বাস সততা ও সুনামের সঙ্গে দল পরিচালনা করলেও পরবর্তীতে তা হারিয়ে যেতে বসেছিলো । সে টিকে আজকের আইয়ুব হোসেন-ই তিল তিল করে দল কে সুসংগঠতে করে চাঙ্গা রেখেছেন। কিছু বিশ্বাস ঘাতকরা তাদের ব্যবসা নির্বাচন এলেই নতুন নতুন প্রার্থী সামনে এনে যশোর-৪ আসনের রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করা।

প্রয়োজন ফুরিয়ে গেলে ওই প্রার্থীদের পরিত্যাগ ্আবার নতুন প্রার্থী এনে ব্যবসাটা চাঙ্গা করা।এবারও তার ব্যতিক্রম হয়নি। যা নিয়ে পুরো উপজেলায় ব্যাপক আলোচনা সমালোচনা চলোমান। নেতাকর্মীরা আরও দাবি করেন, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা বিশ্বাসের মেয়র নির্বাচিত হওয়ার পেছনেও ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। একইভাবে বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহের এবং মশিউর রহমানকে উপজেলা চেয়ারম্যান বানাতে গিয়ে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনকে চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে।

শৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা থেকে তাদের জামিন করাতে নিজ অর্থ ব্যয় করেছেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন।
অভিযোগ রয়েছে, যাদের তিনি সেই কঠিন সময়ে সম্মান ও নেতৃত্বের জায়গায় নিয়ে এসেছিলেন, তাদের একটি অংশই আজ তার বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এমনকি এখনো কিছু নেতা ঢাকা-যশোরে দৌড়ঝাঁপ করে তার মনোনয়ন বাতিলের চেষ্টা চালিয়ে তার দলীয় মনোনয়ন বাতিল করিয়েছেন।

তবে সব প্রতিকূলতা ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র উপেক্ষা করেই শেষ পর্যন্ত দলের জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলেন জানিয়েছেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন। এছাড়া যশোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন ফিরিয়ে এনে এই আসনেই ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন ভোট করার চেষ্টা অব্যহত রেখেছেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ভেঙ্গে না পড়ার অনুরোধ ও করা হয়েছে। এখনো দলের সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে দলীয় একাধিক নেতা মনে করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকে প্রার্থী না করলে হইতো সিংহ ভাগ সম্ভাবনা আসন টি বে হাত হওয়ার। ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন কে দলীয় ভাবে নির্বাচন করতে দিলে যশোর-৪ আসন অর্থাত বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং আসন্ন নির্বাচনে দলটি ইতিবাচক ফল প্রত্যাশা করতে পারে।

আইয়ুব হোসেনের জন্য যশোর -৪ আসনের সাধারণ মানুষেরা আল্লাহর রহমত পেতে রোজা, সহ হাঁস,মূরগী,গরু ছাগল মান্নত করছেন, যাতে করে টিএস আইয়ুব যশোর আসনের দলীয় প্রার্থী হয়ে আবার জনগনের মাঝে ফিরে আসুক।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews