1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তীব্র শীতে বিপর্যস্ত বাঘারপাড়া হাড় কাঁপানো ঠাণ্ডায় মারা যাচ্ছে হাঁস-মুরগি, গবাদিপশু

  • মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

তীব্র শীতে বিপর্যস্ত বাঘারপাড়া
হাড় কাঁপানো ঠাণ্ডায় মারা যাচ্ছে হাঁস-মুরগি, গবাদিপশু

স্টাফ রিপোর্টার :

দেশের চলতি শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত জেলার তালিকায় শীর্ষে উঠে এসেছে যশোর। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় জেলার বাঘারপাড়া উপজেলায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও খামারিরা। হাড় কাঁপানো শীতে উপজেলার বিভিন্ন এলাকায় হাঁস, মুরগি, গরু ও ছাগল নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে টানা কুয়াশা ও তীব্র ঠাণ্ডার কারণে গবাদিপশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। ফলে নিউমোনিয়া, ঠাণ্ডাজনিত জ্বর, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে প্রাণিসম্পদ। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক খামারি ও দরিদ্র পরিবারগুলো।

বাঘারপাড়া উপজেলার প্রতিটি গ্রামেই দেখা গেছে ব্যতিক্রমী চিত্র। শীত নিবারণের একমাত্র ভরসা হিসেবে ভোর থেকে গভির রাত পর্যন্ত বাড়ির আঙিনায়, খোলা মাঠে ও রাস্তার ধারে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন নারী-পুরুষ ও শিশুরা। অনেক পরিবার আবার গবাদিপশুকেও আগুনের পাশে রেখে ঠাণ্ডা থেকে বাঁচানোর চেষ্টা করছে।

স্থানীয় মহিরন গ্রামের মোশারের হোসেন জানান,এই ঠাণ্ডায় তার দুইটি খাসি ছাগল মারা গেছে।যার বর্তমান বাজার মুল্য আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার টাকা।এছাড়াও গ্রামের মা,চাচিরা বলছেন মুরগি রাখা খুব কষ্টকর হয়ে গেছে। গত তিন দিনে আমাদের এলাকা থেকে এক দেড়শো মুরগি মারা গেছে। ওষুধও ঠিকমতো কাজ করছে না।

অন্যদিকে, ছাগল পালনকারী গৃহবধূ তাছমা বেগম বলেন,ছাগলগুলো খেতে চাচ্ছে না, কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে, উঠে দাড়াতে ও পারছেনা । বাঁচাতে পারব কিনা তাও জানি না।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা : শামছুল আরিফিন জানান, শীতজনিত রোগ প্রতিরোধে খামারিদের সচেতন করা হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তবে শীতের তীব্রতা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোর জেলায় চলতি শীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তা, বিনামূল্যে পশু চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন। নাহলে এই শীতে প্রাণিসম্পদ ও মানুষের জীবনযাত্রায় আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews