1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় মাঠ দিবসের আলোচনা সভায় কৃষিবিদ মোশাররফ হোসেন তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

  • সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় মাঠ দিবসের আলোচনা সভায় কৃষিবিদ মোশাররফ হোসেন তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

কেএম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

 যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদনই কৃষি বিভাগের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, বর্তমানে প্রতি বছর ২৬ থেকে ২৭ লাখ শিক্ষার্থী লেখাপড়া শেষ করে বের হলেও, সরকারি, বেসরকারি ও এনজিও মিলিয়ে মাত্র ৪ লাখ মানুষের চাকরির ব্যবস্থা করা সম্ভব হয়।

তাই তরুণদের উদ্যোক্তা হতে হবে। যারা উদ্যোক্তা হতে চাইবেন, তাদের সরকারিভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থবছরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আয়োজিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টায় যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের মহিনীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  নুরুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ দীপঙ্কর কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সমরেন বিশ্বাস ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ড. মোঃ জাহাঙ্গীর ফিরোজ।

এছাড়া আরও বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ আবুল হাসান, কৃষিবিদ মোঃ রুহুল আমিন, কৃষি বিপনন কর্মকর্তা শিশির কুমার শাহ্, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্রকৌশলী জালাল আহমেদ,

প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কৃষক মাশরুম চাষি শারমিন বেগম। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপসহকারী কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান এবং গীতাপাঠ করেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সমরেন বিশ্বাস।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews