1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিনাইদহের মহেশপুরে গুলিবিদ্ধ হয়ে বিএনপি সমর্থক আহত যশোরে ভর্তির পর,ঢাকায় রেফার্ড

  • সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে গুলিবিদ্ধ হয়ে বিএনপি সমর্থক আহত যশোরে ভর্তির পর,ঢাকায় রেফার্ড

যশোর অফিস :

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গুলি করে এক ব্যক্তিকে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার বিকেল পৌনে চারটার দিকে মহেশপুর গাড়াপোতা ও ভাষণপোতা গ্রামের মাঝামাঝি একটি ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম মতিয়ার রহমান মন্ডল (৫৬)। তিনি আজিজুর রহমানের ছেলে এবং উপজেলার বাগাডাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিএনপির সমর্থক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মতিয়ার রহমান মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ফাঁকা মাঠ এলাকায় পৌঁছালে বাগাডাঙ্গা গ্রামের আকালি (৩৬) ও ইব্রাহিম (৩০) নামে দুই ব্যক্তি পেছন দিক থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।এ বিষয়ে মহেশপুর থানার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews