যশোরের ঝিকরগাছা থেকে ধাওয়া করে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে পৌছে ছয় কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-ক-০৩-৪৭০২) জব্দ করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার রাত ১১ টায় এই ঘটনাটি ঘটে। তবে প্রাইভেটকারের সাথে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ঝিকরগাছার থানার এসআই আব্দুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, রাত ১০টার দিকে তিনি গোপন সূত্রে জানতে পারেন বেনাপোল থেকে একটি প্রাইভেটকারে করে মাদক দ্রব্য নিয়ে যাওয়া হচ্ছে। তিনি সংবাদ পেয়ে ঝিকরগাছা ব্রিজের কাছে অবস্থান নেন। সেসময় প্রাইভেকারটির গতিরোধের সংকেত দিলে প্রাইভেটকারটি না থেম দ্রæত চলে যায়। পুলিশও ওই প্রাইভেটকারের পিছু ধাওয়া করে। এক পর্যায় প্রাইভেটকার চালক যশোর সদর উপজেলার ধোপাখোলা এলাকার একটি সলিং রাস্তার দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর প্রাইভেটকারটি ফেলে চালকসহ দুইজন দ্রæত পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে পুলিশ ছয় কেজি গাঁজা উদ্ধার করে।
Leave a Reply