ঝি্করগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছাঃ রনী খাতুন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার উপর গুরুত্বারোপ করে বলেছেন, শুধুমাত্র মেধাবী ও ভাল ছাত্র হলেই ‘ভালো মানুষ’ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে নিজেকে সৎযোগ্য ও নৈতিকচরিত্র গঠনের মাধ্যমে মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে।দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রান হিসাবে কাজ করতে হবে। শুধুমাত্র পূথিগত শিক্ষা নয়, সুনাগরিক হিসাবে আমাদের শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞাননির্ভর শিক্ষা গ্রহন করতে হবে। তিনি আরও বলেন ,প্রযুক্তিগত জ্ঞানঅর্জনের বিকল্প নেই। সদ্য চান্স প্রাপ্ত মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের মানবিক ডাক্তার হতে হবে।
গরিব অসহায় বঞ্চিত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিতে হবে। মোবাইলের ব্যবহার ও মাদকাসক্তি কোনোভাবেই যেন কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংস করতে না পারে সে বিষয়ে অভিভাবকদের সতর্কত থাকার পরামর্শ দেন।
তিনি উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুল আয়োজিত
কৃতি শিক্ষক, বিভিন্ন মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থী ও ৬ষ্ট থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম দ্বিতীয় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থী এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের দেয়া এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
৪ জানুয়ারি সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক
আব্দুস সামাদের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ ও শহীদ মশিয়ুর রহমান কলেজের প্রাক্তন অধ্যাপক এ কে এম শফিউল আজম রুমি, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখি খাতুন ও কৃতি শিক্ষার্থী জেবা ফারিহা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ দিকে শিক্ষকতা জীবনে পেশাগত দায়িত্বে অবদানের স্বীকৃতি স্বরূপ নাসরিন আক্তার নয়ন ও তপন কুমার ঘোষ কে শ্রেষ্ঠ শিক্ষক এবং বেনজির আহমেদকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়।
এ সময় শ্রেষ্ঠ শিক্ষক, ৬ জন প্রাক্তন শিক্ষার্থী তানজিম রহমান,নিশাত রেদওয়ান বিন ওয়াহিদ, উম্মে আফসানা রচনা, রাদিয়া তানাজম,রাফসান জামিন লাবিব ,জেবা ফারিহা ও ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রধান অতিথি তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট তুল দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সামাদ। পরে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠান-সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বাবুল হোসেন।

Leave a Reply