1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর .. জেলা প্রশাসক আশেক হাসান

  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর .. জেলা প্রশাসক আশেক হাসান

স্টাফ রিপোর্টার :

যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। তিনি জানান, বাঘারপাড়ায় খুব দ্রুত একটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে এবং সেখান থেকে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হবে।

গতকাল যশোরের বাঘারপাড়া উপজেলায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আশেক হাসান বলেন, আমি চাই নির্বাচনের আগে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ভিন্ন কোনো ইস্যু তৈরি না হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অনেকেই ঘাপটি মেরে থেকে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে, তবে প্রশাসন কোনোভাবেই সে সুযোগ দেবে না।

তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা। নির্বাচন শেষ হলে উন্নয়নমূলক কাজগুলোতে আরও জোরালোভাবে হাত দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা,

বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক অতিরিক্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামছুল আরেফিন, উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান, উপজেলা কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান, উপজেলা মৎস্য অফিসার ওয়ালিদ হোসেন রুম্মান,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইসতিয়াক আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews