1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপি নেতা হত্যায় দুই সন্দেহভাজনকে আটক

  • রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

যশোরে বিএনপি নেতা হত্যায় দুই সন্দেহভাজনকে আটক

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৩) হত্যায় সন্দেহভাজন হিসেবে মেয়ে জামাইসহ দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। শনিবার রাতে শহরের শংকরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

আটককৃতরা হলো নিহত আলমগীরের মেয়ে জামাই শংকরপুর এলাকার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলীর ছেলে বাসেদ আলী পরশ ও একই এলাকার মতিন দারোগার ছেলে আসাবুল ইসলাম সাগর।

ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন,যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন জমি কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সন্ধ্যার পর যশোর মেডিকেল কলেজ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে বাড়ির অদূরে শংকরপুর ইসহাক সড়কে পিছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুজন চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই রাতেই আলমগীরের মেয়ে জামাই পরশ ও প্রতিবেশী সাগরকে গ্রেফতার করা হয়। তাদের সাথে আলমগীরের পারিবারিক ও ব্যবসায়ীক মনমালিন্য ছিলো। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া সরাসরি হত্যায় জড়িতদের আটক ও অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ।

পুলিশের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেলের আহসান হাবীব,যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews