1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ডিবির বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

  • শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোর ডিবির বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

যশোর অফিস :

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূল চোরসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান,গত বছরের ৫ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে যশোর সদরের চাঁচড়া চেকপোস্ট এলাকার হাজী ইয়াকুব আলী মার্কেটের পার্কিং স্থান থেকে চঞ্চল হোসেনের ইয়ামাহা এফজেড এ ভার্সন-থ্রি মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হলে মামলাটি তদন্তকালে জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ আবু হাসান ও এএসআই লাভলু হোসেনের নেতৃত্বে একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। প্রথমে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা এলাকা থেকে কুদরত মোল্লা (৩২) নামে এক চোরচক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে খুলনা জেলার রূপসা থানা এলাকা থেকে মূল চোর অহিদুল শেখ (৩৫) ও তার সহযোগী লিটন শেখ ওরফে মনিরুজ্জামান শেখ (৪৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চোরাই সুজুকী জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, যশোর থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি তারা বিক্রি করে দেয়। পরে তাদের সহযোগিতায় গত ২ জানুয়ারি ২০২৬ গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর মধুমতি টোল প্লাজা এলাকা থেকে লিটন মিয়া (২৮) ও মো. প্রান্ত মিয়া (২৪) নামের আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,গ্রেফতারকৃত পাঁচজনই পেশাদার মোটরসাইকেল চোর ও চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মোটরসাইকেল চুরি,

মাদক ও চোরাই মাল কেনাবেচার মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি সুজুকী জিক্সার মডেলের, রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল ৫০-১০৮৬।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews