1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে যশোরে র‍্যালি ও সহায়তা সামগ্রী বিতরণ

  • শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে যশোরে র‍্যালি ও সহায়তা সামগ্রী বিতরণ

যশোর অফিস :

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল, বয়স্ক ভাতা কার্ড ও কম্বল বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর, যশোরের উপ-পরিচালক হারুন অর রশিদ। জেলা সমাজসেবা কর্মকর্তা মুনা আফরিনের তত্ত্বাবধানে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হয়।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে ৬টি হুইলচেয়ার ও ২টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া বয়স্কদের মাঝে ৫টি বয়স্ক ভাতা কার্ড প্রদান করা হয়। প্রাইড ও ব্যাংক এশিয়ার সহযোগিতায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে যশোর জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে জাগরণী চক্র ফাউন্ডেশন, উলাসী সৃজনী সংঘ, শিশু নিলয়, জয়তী সোসাইটি,এডাব, ল্যাম্ফ, আর্স বাংলাদেশ, আইইডি,আমরা করবো জয়,

মাসুদ খান ফাউন্ডেশন, আদদ্বীন, আহসানিয়া মিশন,বাঁচতে শেখা, অর্পণ, বঞ্চিতা,সেভ সোসাইটি,রাইজ, সৃষ্টিশীল, প্রাইড, মুসলিম এইড, গণজাগরণ ফাউন্ডেশন, ধারা, বারীনগর সমাজকল্যাণ সংস্থা, আফনান, নমুনাসহ আরও অনেকে অংশ নেন।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা কার্যক্রম আরও জোরদার করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews