যশোরের অভয়নগর পৌর এলাকার স্বাধীনতা চত্বরে ট্রাকের ধাক্কায় গৌতম বিশ্বাস (৬৫) নামে এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,গৌতম বিশ্বাস বাইসাইকেলে করে মডেল স্কুল এলাকা থেকে অভয়নগর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন।
এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায়
উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Leave a Reply