শহরতলী চাঁচড়া চেকপোষ্ট সংলগ্ন ইয়াকুব আলী মার্কেটের ভিতর থেকে মোটর সাইকেল চুরির প্রায় ১ মাস পর কোতয়ালি থানা পুলিশ মামলা নিয়েছে। ২ জানুয়ারী শুক্রবার গভীর রাতে মামলাটি করেন, যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার আবুল কাশেমের ছেলে চঞ্চল হোসেন।
মামলায় বাদি উল্লেখ করেন,গত বছরের ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার পর তার ব্যবহৃত ইয়ামাহা এফজেড র্ভাসন থ্রী মোটর সাইকেল (চুয়াডাঙ্গা ল- ১২-১৩৩৪) নাম্বারের মোটর সাইকেল উক্ত মার্কেটের ভিতর রেখে প্রয়োজনীয় কাজে যান।
বিকাল অনুমান ৫ টার সময় উক্ত স্থানে এসে দেখেন মোটর সাইকেলটি নাই। তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগ নামা প্রাথমিক তদন্ত করে এসআই শেখ আবু হাসান নিশ্চিত হন বাদির দায়ের করা মোটর সাইকেল চুরির ঘটনা সত্য। বিধায় কোতয়ালি থানায় মামলা নথিভূক্ত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করতে পারেনি।

Leave a Reply