1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কবি জয়নব সাত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পদক প্রদান

  • শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

কবি জয়নব সাত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও পদক প্রদান

যশোর অফিস :

কবি জয়নব সাত্তারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি জয়নব সাত্তার একাডেমির উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) এক আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও অধ্যক্ষ পাভেল চৌধুরী। কবিপুত্র ও ঔপন্যাসিক এম এন এস তুর্কীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কবি ড. শাহনাজ পারভীন, কবি ও গবেষক ড. সন্দীপক মল্লিক, কবি ড. সবুজ শামীম আহসান, কবি মফিজুর রহমান রুন্নু এবং কবি ও গবেষক মুহম্মদ শফী।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন ব্যঞ্জন থিয়েটারের সভাপতি পিন্টু জামান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না এবং সংগঠনের সাবেক সভাপতি এডিএম রতন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্যিকরা কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের জন্য কবি ও গবেষক ড. সন্দীপক মল্লিক, গবেষক মুহম্মদ শফী এবং গবেষক ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নুকে পদক প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানজুড়ে আগত কবি, সাহিত্যিক ও শিক্ষানুরাগীরা কবি জয়নব সাত্তারের সাহিত্যকর্ম ও জীবনচর্চার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews