1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নতুন বইয়ের ঘ্রানে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

  • বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

যশোরে নতুন বইয়ের ঘ্রানে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

যশোর অফিস :

নতুন বছর, নতুন ক্লাস।সেইসঙ্গে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত যশোরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতি বছর এই দিনটিতে যশোরের স্কুলগুলোতে রঙ-বেরঙের বেলুন,ফেস্টুন আর উৎসবের আমেজ থাকে।

কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। নেই কোনো মাইকের শব্দ, নেই কোনো জাঁকজমকপূর্ণ মঞ্চ। রাষ্ট্রীয় শোকের গাম্ভীর্য নিয়ে নিরিবিলিতেই শুরু হলো নতুন বছরের পাঠদান। উৎসব না থাকলেও শিশুদের হাসিতে কোনো কমতি ছিল না, কারণ তাদের হাতে উঠেছে নতুন বই।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে। জেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য প্রয়োজনীয় ১২ লাখ ৮২ হাজার ৭২৫টি শতভাগ পৌঁছেছে।

প্রতিটি উপজেলায় এই বই সময়মতো পৌঁছে যাওয়ায় বছরের প্রথম দিনেই প্রাথমিকের সব শিক্ষার্থী পূর্ণ সেট বই হাতে পেয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের কণ্ঠেও ঝরল তৃপ্তির সুর।

তিনি জানালেন, কোনো শিশু যেন বই ছাড়া বাড়ি না ফেরে, সেটি তারা নিশ্চিত করেছেন।তবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য দিনটি খুব একটা সুখকর হয়নি।

জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, মাধ্যমিকে বইয়ের চাহিদা পূরণ হয়েছে মাত্র ৩১.৯০ শতাংশ। অর্থাৎ ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জনেরও কম শিক্ষার্থী পূর্ণাঙ্গ বই হাতে পেয়েছে।

মাধ্যমিকে বইয়ের এই বড় ঘাটতি নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকরাও। তবে শিক্ষা অফিস আশ্বস্ত করেছে, মুদ্রণ ও সরবরাহের কাজ দ্রুত গতিতে চলছে। জানুয়ারির মাঝামাঝি নাগাদ অবশিষ্ট বইগুলো পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews