যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহি বিএম হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বই বিতরণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকার বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেজা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করায় নিজ নিজ শ্রেনী কক্ষে ফলাফল ঘোষণা ও বই বিতরণ করা হয়।
১ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষার ফলাফল ঘোষনা শেষে স্বল্প পরিসরে বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন,
সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম সহ স্ব স্ব শ্রেনি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply