1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চিহ্নিত দুর্বৃত্ত রিপন আটক, চাকু উদ্ধার

  • বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোরে চিহ্নিত দুর্বৃত্ত রিপন আটক, চাকু উদ্ধার

যশোর অফিস :

যশোর শহরের চিহ্নিত দুর্বৃত্ত ও একাধিক মামলার আসামি আজিজুর রহমান রিপন (৪৫) কে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্টিলের বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আটক রিপন পুরাতন কসবা লিচু বাগান এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।

কোতোয়ালি থানার (এসআই) আনিসুর রহমান খান সাংবাদিকদের জানান,গত ৩১ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার মিকুল ব্রিকসের ভেতরে অভিযান চালানো হয়।

সেখানে রিপন চাকু হাতে উপস্থিত লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,আজিজুর রহমান রিপন একজন চিহ্নিত দুর্বৃত্ত। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ছয়টি মামলা রয়েছে।

চাকু উদ্ধারের ঘটনায় দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews