1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তীব্র শীতে উপজেলা প্রশাসনের মানবিক হাত লোহাগাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

তীব্র শীতে উপজেলা প্রশাসনের মানবিক হাত লোহাগাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম লোহাগাড়া প্রতিনিধি :

হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে নিম্নআয়ের মানুষের দিন কাটছে চরম কষ্টে ঠিক তখনই মানবিকতার উষ্ণতায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট, বাংলা বাজার ও বলি পাড়া এলাকায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।

শীতের তীব্রতায় যখন অনেকের জন্য রাত কাটানো কঠিন হয়ে উঠেছে, তখন প্রশাসনের এই উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে এনেছে। কম্বল পেয়ে অনেক অসহায় মানুষ ইউএনওসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন,শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সরকার ও প্রশাসন সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। শীত যতদিন থাকবে, ততদিন আমাদের এই সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, উপজেলা প্রশাসনের এমন মানবিক কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কম্বল বিতরণ শেষে ইউএনও মোঃ সাইফুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ভোটারদের উদ্দেশে বলেন, গণতন্ত্র সুদৃঢ় করতে সবার ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত জরুরি। তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান এবং ভোটারদের সচেতন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews