যশোরের হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় স্কুল চত্বরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান শিক্ষক সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের
প্রতিষ্ঠাতা ও পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আশরাফ হোসেন স্বপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাহাবুবুল ইসলাম,
ফারজানা খাতুন, লাবনী আক্তার, সুমা বড়াল, হাফেজ এহসানুল হক। এ সময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন এস এম আল আমিন,
রাবেয়া খাতুন , মশিয়ার রহমান, ও আবু রায়হান।

Leave a Reply