1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ যশোর

  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ যশোর

যশোর অফিস :

বিএনপি চেয়ারপার্সন,দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে যশোরবাসী। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও শোকের মাতম শুরু হয়।
এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে শোক কর্মসূচি পালন করা হচ্ছে।

দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কার্যালয়ে কোরআন খতম শুরু হয়েছে এবং শোক বই খোলা হয়েছে,যেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বাক্ষর করছেন।

শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ। দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম কালো ব্যাচ ধারণ করে শোক প্রকাশ করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় অধ্যাপক নার্গিস বেগম অশ্রুসজল চোখে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আপোষহীন সংগ্রামের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি। তার জীবন ও সংগ্রাম চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে শোকাহত যশোরবাসী নিজ নিজ অবস্থান থেকে দেশমাতার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রেখেছেন।
এছাড়া জেলার আটটি উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠন থেকে বিভিন্ন নেতাকর্মীরা বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews