যশোরের ঝিকরগাছায় দুইমাস মেয়াদী ফ্রিল্যান্সিং টেকনোলজি ট্রেনিং এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। এ প্রশিক্ষণ কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী বি এম হাই স্কুল হল রুমে সকাল ১০টায় এ প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়।
উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা
মোহাম্মদ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কে এজিয়াউল্লা,কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ আখেরুজ্জামান,
সহকারী প্রশিক্ষক এবিএম সিদ্দিক হোসেনসহ প্রশিক্ষনার্থী মোছাম্মদ রাবেয়া খাতুন, তৌফিক রহমান ,তাজমিরা খাতুন ও ফিরোজ হোসেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

Leave a Reply