যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে ভিডব্লিউ বির কার্ডের ২৪৪ টি অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণের কাজ বাঘার পাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বাবু বিজন কুমার রায় উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আ. সালাম (সচিব) এছাড়াও অত্র পরিষদের মেম্বারসহ সকল গ্রাম পুলিশ।
সরেজমিনে গিয়া কথা হয় আগত উপকার ভোগী ১ নং ওয়ার্ডের পপি রাণী সমাদ্দরের সংগে তিনি ক্ষোভ প্রকাশ করে বললেন বিগত
সরকারের সময় ১ নং ওয়ার্ডের মেম্বার আমাকে ৩০ কেজি ভিডাব্লিউ বির কার্ড করে দেননি বর্তমান সরকারের আমলে আমি ৩০ কেজি চাউলের কার্ড পেয়েছি
এবং আজ ৩০ ডিসেম্বর ইং ২০২৫ মঙ্গলবার ৪র্থবার চাউল পাচ্ছি। এব্যাপারে ট্যাগ কর্মকর্তা উপসহকারী কৃষি অফিসার বাবু বিজন কুমার রায় বললেন
প্রতি দুবছর অন্তর এই কার্ড পরিবর্তন হয় সকলে এ সুযোগ পায় না তবে পর্যায় ক্রমে সকল অসহায় মহিলারা আগামীতে এ প্রকল্পের আওতায় আসবে।

Leave a Reply