1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হস্তশিল্প বিক্রির টাকায় শীতে উষ্ণতা ছড়ালো বিটিএইচ’র শিশু শিক্ষার্থীরা

  • সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

হস্তশিল্প বিক্রির টাকায় শীতে উষ্ণতা
ছড়ালো বিটিএইচ’র শিশু শিক্ষার্থীরা

সংবাদ বিজ্ঞপ্তি :

গত কয়েকদিন ধরে যশোরে রোদের দেখা নেই। পৌষের হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। দিনভর মেঘলা আকাশ ও কুয়াশাচ্ছন্ন চারপাশ। সেই সাথে বইছে হি-হি কাঁপুনি তোলা হিমেল বাতাস। আর এমন শীত-বৈরী আবহাওয়ায় উষ্ণতা ছড়াতে শ্রমজীবী মানুষের মাঝে শীত নিবারণের উপকরণ বিতরণ শুরু করেছে ব্রাদার টিটোস হোমের (বিটিএইচ) শিক্ষার্থীরা।

নিজেদের তৈরি হস্তশিল্প বিক্রির টাকায় কম্বল বিতরণ করছে।সোমবার বিকেলে শহরের লালদিঘির পাড়ে স্কুলটির সামনে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীরা এদিন রিঙ্া, ভ্যান ও ইজিবাইক চালকসহ শ্রমজীবী মানুষের হাতে কম্বল তুলে দেয়।

ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো জানান, বিদ্যালয়টির শিক্ষার্থীদের বছরভর হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। বাড়িতে বসে শিক্ষার্থীরা অসংখ্য ক্রাফটস্ তৈরি করে। তিনি বলেন, এখানকার ছোট ছোট বাচ্চারা কাগজ, শোলা, আইসক্রিমের কাঠি ও অন্যান্য জিনিস দিয়ে দৃষ্টিনন্দন ‘ক্রাফট’ বানায়।

যেগুলো বড়দেরও চমকে দেয়। শিশুদের তৈরি এসব শিল্পকর্ম নিয়ে প্রতিবছর আমরা একটি এঙ্িিবিশন করি।ব্রাদার টিটো আরো জানান, গত ৬ ডিসেম্বর বার্ষিক হস্তশিল্প প্রর্দশনী ও বিক্রয় অনুষ্ঠিত হয়। এই আয়োজন থেকে শিশুরা তাদের হস্তশিল্প সামগ্রী ও নিলামে ১৪টি টিশার্ট বিক্রি থেকে ৩১ হাজার ৫০ টাকা উপার্জন করে। সেই টাকায় শীত নিবারণের উপকরণ কেনা হয়েছে। শিশুরা নিজ হাতে রিঙ্া চালকসহ শ্রমিক শ্রেণির মাঝে কম্বল বিতরণ শুরু করেছে।

রিঙ্া চালক নজরুল বিশ্বাস বলেন, শিশুরা তাদের নিজেদের উপার্জিত টাকায় আমাদের মতো শ্রমজীবী মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে। প্রচন্ড এই শীতের সময় কম্বলটি পেয়ে খুব উপকার হয়েছে।

ব্রাদার টিটো জানান, গত ৬ ডিসেম্বর স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের সৃজনশীল কাজের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য।

সংগৃহীত এই অর্থ সমাজের কল্যাণে ব্যবহারের সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের মানবিক চেতনা জাগ্রত করার অংশ হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দঁাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের টাকায় ১৪২টি কম্বল কিনে বিতরণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews