যশোরের ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় স্কুল চত্বরে এ ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ,
সহকারী শিক্ষা অফিসার প্রবীর কান্জি লাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ ও ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,
প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহসভাপতি আতাউর রহমান জসি, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী,
বোধখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদ হাসান শামিমসহ সহকারী শিক্ষক-শিক্ষার্থী সহ শতাধিক অভিভাবকবৃন্দ।

Leave a Reply