দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক গুঞ্জন, আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে যশোর-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের পক্ষে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন ও মতিয়ার ফারাজির মনোনয়ন জমা দিলেন বাঘারপাড়া রিটারিং অফিসার ভুপালি সরকারের নিকট।
এর আগে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী গোলাম রসুল ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনের ছেলে সাজিদ হোসেন সহ মোট ৪জন।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনকে যশোর ০৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়ে থাকলেও পরে অভয়নগরের মতিয়ার রহমান ফারাজিকে দ্বিতীয় দফায় একই আসনে মতিয়ার ফারাজিকে দল মনোনয়ন প্রদান করেন । যা নিয়ে বাঘারপাড়া,বসুন্দিয়া ও অভয়নগর এলাকায় নানান আলোচনা সমালোচনা চলোমান ।
ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন বিকাল সাড়ে চারটায় বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও রিটারিং অফিসার ভূপালি সরকারের নিকট মনোনয়ন জমা দেন।
এক শ্রেণীর সমালোচকরা সাংবাদিকদের কাছে মিথ্যা তত্থদিয়ে বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকায় ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনের বিপক্ষে মন গড়া সংবাদ প্রচার করালেও শেষ পর্যন্ত সকল সড়োযন্ত্র পিছেনে ফেলে সোমবার বিকালে বাঘারপাড়া উপোজেলা নির্বাহী অফিসার ও রিটারিং অফিসার ভূপালি সরকারের নিকট মনোনয়ন জমা দেন।

Leave a Reply