1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর-৪ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের, মনোনয়ন ফর্ম সংগ্রহ

  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

যশোর-৪ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের, মনোনয়ন ফর্ম সংগ্রহ

স্টাফ রিপোর্টার :

যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

রবিবার (২৮/১২/২৫)ডিসেম্বর দুপুরে তিনি বাঘারপাড়া উপজেলা নির্বাচন অফিস থেকে ৮৮-যশোর-০৪ আসনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম ক্রয় করেন।

মনোনয়ন ফর্ম সংগ্রহকালে অধ্যাপক গোলাম রসুলের সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এম এম আশিকুজ্জামান,

অভয়নগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা রফিকুল ইসলামসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মনোনয়ন ফর্ম সংগ্রহকে কেন্দ্র করে নির্বাচন অফিস প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

মনোনয়ন সংগ্রহ শেষে অধ্যাপক গোলাম রসুল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যশোর-৪ আসনের জনগণ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রত্যাশা করছে। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এই এলাকার মানুষের অধিকার আদায়ে কাজ করব।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে। মানুষের জান-মাল ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আমরা সবসময় আপসহীন ভূমিকা রেখে চলেছি।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, অধ্যাপক গোলাম রসুলের মনোনয়ন সংগ্রহের মাধ্যমে যশোর-৪ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যুক্ত হলো।

সামনে মনোনয়ন দাখিল ও নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এ আসনে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews