1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অস্ত্র আইনের মামলায় কুখ্যাত সন্ত্রাসী ইমলাকের বিরুদ্ধে চার্জশিট

  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যশোরে অস্ত্র আইনের মামলায় কুখ্যাত সন্ত্রাসী ইমলাকের বিরুদ্ধে চার্জশিট

যশোর অফিস :

যশোর সদরের শালিয়াট গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ইমলাক হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই আলমগীর হোসেন সম্প্রতি এই চার্জশিট দাখিল করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কোতোয়ালি থানার এসআই আল-আমিন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের ফুলতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ভ্যান থেকে সন্ত্রাসী ইমলাক হোসেনকে আটক করা হয়।

আটকের পর ইমলাকের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। আটক ইমলাক হোসেন শালিয়াট গ্রামের আলতার হোসেনের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ ঘটনায় অভিযানকারী কর্মকর্তা এসআই আল-আমিন বাদী হয়ে ইমলাক হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ইমলাক হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews