মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের কবরে পুষ্প স্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা। এছাড়া এসময় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার সকালে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে এ আয়োজন করা হয়।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বিজিবি মহাপরিচালকের পক্ষথেকে সকাল নয়টায় তারা এ কর্মসূচী পালন করেন। এ সময় বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন রণাঙ্গনের লড়াকু সৈনিক নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।সংগ্রহ

Leave a Reply