1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যশোরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

যশোর অফিস :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোরের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং বাকি পাঁচজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার সকালে সদরের ইছালী ইউনিয়নের মনোহরপুর পূর্বপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে মো. তুহিন আলী(২৩)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়া বিকেলে কাশিমপুর ইউনিয়নের রাহেলাপুর ঈদগাহ পাড়া এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ মাহফুজুর রহমান (২৪)কে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীনের নেতৃত্বে মোবাইল কোর্টে তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঝিকরগাছা উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

কৃষ্ণনগর ডাকবাংলোর পিছন এলাকা থেকে হাফিজুর রহমান (৪০) ও মো. রবিউল ইসলাম (৪৫)কে প্রত্যেকের কাছ থেকে ৫ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়। একই এলাকায় মো. আজিম (৫৫)কে ১৫ গ্রাম এবং কাউড়িয়া প্রাইমারি স্কুলের পাশে মো. আলমগীর (২২)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেক আসামিকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews