1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তারেক রহমানের প্রত্যাবর্তন : যশোর স্পেশাল ট্রেন ছাড়াও বাস মাইক্রোতে যোগ দেবেন লক্ষাধিক নেতাকর্মী

  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

তারেক রহমানের প্রত্যাবর্তন : যশোর স্পেশাল ট্রেন ছাড়াও বাস মাইক্রোতে যোগ দেবেন লক্ষাধিক নেতাকর্মী

যশোর অফিস :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোর থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাচ্ছেন। ‘বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের পাশাপাশি যশোর স্পেশাল’ নামে ট্রেন দেয়া হয়েছে। যা যশোর থেকে আজ রাত ১২ টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘যশোরের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে অন্তত ৫০০ জন করে নেতাকর্মীকে ঢাকায় যাওয়ার নির্দেশনা রয়েছে। জেলায় আটটি উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৯৩টি ও ৮টি পৌরসভা ৭২ টি ওয়ার্ড রয়েছে। সবমিলিয়ে ৮০ হাজারের অধিক নেতাকর্মী ঢাকাতে যাবে। ইতোমধ্যে অনেকে ঢাকায় পৌঁছেছেন।

এছাড়া বাস ও ট্রেন ভাড়া হয়ে গেছে। শুধু বাস নয়, ট্রেন নয় ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার এমনকি মোটরসাইকেল করেও আমাদের নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে।’

এদিকে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাচ্ছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের দেশে ফেরাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বলেন,‘আমাদের নেতা তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে তার সংবর্ধনা অনুষ্ঠানে অগণিত মানুষের সমাগমের প্রত্যাশা করছি আমরা।

দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরছেন আমাদের নেতা। তারেক রহমানকে এক নজর দেখার জন্য যশোরের নানা প্রান্ত থেকে যে যেভাবে পারছেন ঢাকার দিকে ছুটে যাচ্ছেন।’

জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল ইসলাম রানা বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করে তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন। জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।

জেলার আটটি উপজেলা থেকে প্রায় ৩০ হাজার যুবদলের নেতাকর্মী ঢাকায় যাচ্ছে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews