1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ার প্রধান শিক্ষক এমদাদ হোসেনকে বিদায় সংবর্ধনা

  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

বাঘারপাড়ার প্রধান শিক্ষক
এমদাদ হোসেনকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :

বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ছিলো তাঁর দীর্ঘ কর্মজীবনের শেষ দিন। তাই প্রিয় শিক্ষককে বিদায় জানাতে শিক্ষক – শিক্ষার্থী এলাকার সুধিজনের বিদ্যালয়ে এসে সমবেত হন। শিক্ষকতা জীবনের শেষ দিনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনেকে কেঁদে ফেলেন প্রিয় শিক্ষককের জন্য।

তাঁর অবসর উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এদিন সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক কোহিনূর আক্তার সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান (ভারপ্রাপ্ত),

অধ্যক্ষ কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি তরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রধান শিক্ষক পারভীন আক্তার প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এমদাদ হোসেন ১৯৮৯ সালে নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (হিসাব বিজ্ঞান) হিসেবে যোগদান করেন।

২০০৪ সালে সহকারী প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি প্রধান শিক্ষক হন। বুধবার অবসরে যান তিনি।

দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা জীবনে পার করেছেন এ বিদ্যালয়ে। তিনি ১৯৮০ সালে এ বিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে এসএসসি পাশ করেন। প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বের পাশাপাশি ছিলেন বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি।

বিদায়ী শিক্ষক এমদাদ হোসেন বলেন, দীর্ঘ কর্মজীবনে চিন্তা ছিল শিক্ষার্থীদের নিয়ে। সব সময় চেয়েছি, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে শিক্ষিক হবে। আমি বিদায় বেলায় সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ আমাকে শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews