1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিজয় দিবসে বীর শহিদদের স্মরণ করেছে যশোরবাসী

  • শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

বিজয় দিবসে বীর শহিদদের স্মরণ করেছে যশোরবাসী

যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। যশোরে বুধবার ভোর ৬টা ৩০ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর শহরের মণিহার এলাকায় বিজয়স্তম্ভে ফুল দেয়ার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে যশোরবাসী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে বিজয়স্তম্ভে।

সকালে প্রথমে বিজয়স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মুহাম্মদ প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন,সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার(এমপি) সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় । এছাড়া যশোর স্টেডিয়াম মাঠে সমাবেশ মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা ৪৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এরপর বিশেষ অতিথি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

উপস্থিত হাজারো দর্শকের কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগানের পর প্যারেডে অংশগ্রহণকারী দলের সালাম গ্রহণ করেন প্রধান ও বিশেষ অতিথি। এরপরই মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।

এ সময় মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস, বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণের মাধ্যমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনা ও সমৃদ্ধ এবং উন্নয়নের পথে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার প্রতিচ্ছবি সুনিপূণভাবে ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। আগামীর সমৃদ্ধ স্মাট বাংলাদেশ নির্মাণে বিজয়ের অগ্রযাত্রাকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থাস্থ্য এবং শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কমানা, হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, কিশোর উন্নয়ন কেন্দ্র, বৃদ্ধাশ্রম, এতিমখানায় উন্নতমানের খাবার দেয়া হয়।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews