1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদকবিরোধী অভিযানে পাঁচজন গ্রেফতার, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

যশোরে মাদকবিরোধী অভিযানে পাঁচজন গ্রেফতার, মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

যশোর অফিস :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে পাঁচজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইনের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে শহরের রেলস্টেশন পশ্চিম পার্শ্ব ও ইছাপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।

অভিযানে প্রথমে রেলস্টেশন এলাকার পশ্চিম পার্শ্ব থেকে সম্রাট (২১) ও মো. স্বাধীন (২০) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ১০০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সম্রাটকে ৬০ দিনের এবং স্বাধীনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অপরদিকে বিকেলে ইছাপুর এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৩৫),ডালিম হোসেন (৩২) ও বজলুর রহমান (৪৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে মোট ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আদালত ইকবাল হোসেনকে ৫ দিনের কারাদণ্ড ও ৭০০ টাকা জরিমানা, ডালিম হোসেনকে ২০ দিনের কারাদণ্ড ও১ হাজার টাকা জরিমানা এবং বজলুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews