1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মায়ের কাছে চাকু ঠেকিয়ে টাকা আদায়ের চেষ্টা, মাদকাসক্ত ছেলে কারাগারে

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মায়ের কাছে চাকু ঠেকিয়ে টাকা আদায়ের চেষ্টা, মাদকাসক্ত ছেলে কারাগারে

যশোর অফিস :

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় নিজের মায়ের কাছে চাকু ঠেকিয়ে টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগে মুনতাসির ইসলাম (২৭) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আটক মুনতাসির ইসলাম ওই এলাকার মৃত একরামুল ইসলামের ছেলে। তার মা ফরিদা ইসলাম (৬২) জানান, চার বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকেই মুনতাসির মাদকে আসক্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় বন্ধুদের বাড়িতে এনে মাদক সেবন করত সে। এ বিষয়ে প্রতিবাদ করলে মুনতাসির পরিবারের সদস্যদের মারধর ও হুমকি দিত।

ফরিদা ইসলাম আরও বলেন, স্বামীর রেখে যাওয়া সঞ্চয়ের মুনাফার টাকা ইতোমধ্যে তার ছেলে খরচ করে ফেলেছে। বর্তমানে নেশার টাকার জন্য প্রায়ই চাপ সৃষ্টি করে এবং টাকা না দিলে মারধর ও ভয়ভীতি দেখায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে বাড়িতে ফিরে মুনতাসির তার মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে একটি চাকু বের করে মারার হুমকি দেয়। আতঙ্কিত হয়ে ফরিদা ইসলাম জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি চাকুসহ মুনতাসিরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews