1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি-জমি দখলের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি-জমি দখলের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

যশোর অফিস :

যশোরে ১০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বাড়ি ও কৃষিজমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার রূপদিয়া চাচড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে.শহিদুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় যুবদল ও জামায়াতের কয়েকজন নেতার মদদে একটি দখলবাজ চক্র দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছে। এসব ঘটনার ধারাবাহিক মানসিক চাপে তার বাবা স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলেও তিনি দাবি করেন।

তিনি জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত কবলা দলিলমূলে রূপদিয়া চাচড়া গ্রামে জমি ক্রয় করে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বাড়ির পাশে থাকা ৩৯ শতক ফসলি জমিও নিয়মিতভাবে তিনি ভোগদখলে রাখছেন। সম্প্রতি ওই জমিটি সরকারি ১/১ খতিয়ানে কালেক্টরেটের নামে রেকর্ডভুক্ত হওয়ায় তিনি আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

মামলা চলমান থাকা অবস্থায় স্থানীয় একটি চক্র তার জমি দখলের চেষ্টা শুরু করে বলে অভিযোগ করেন শহিদুল ইসলাম। তিনি বলেন, যুবদল নেতা ইনামুল হক ও মহাসীন, জামায়াত নেতা রফিকুল ইসলাম ও জাকিরসহ শফিকুল ইসলাম,

আব্দুল হাকিম, ইদ্রিস আলী, সিরাজ মেম্বার, আব্দুল খালেক এবং তার আপন ভাই আজিজুলসহ কয়েকজন মিলে তার বাড়ি ও জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

এ ঘটনায় তিনি পুনরায় আদালতের দ্বারস্থ হলে আদালত বিবাদীদের জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। তবে আদালতের আদেশ অমান্য করে তারা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিতে থাকে এবং একপর্যায়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয় এবং একটি মামলায় তাকে কারাভোগও করতে হয় বলে জানান তিনি।

একই সময়ে বিবাদীরা কৌশলে তার বাবার কাছ থেকে তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়, যা ভবিষ্যতে তাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews