1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নাশকতার দুই মামলায় আ.লীগের চার নেতা আটক

  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যশোরে নাশকতার দুই মামলায় আ.লীগের চার নেতা আটক

যশোর অফিস :

যশোরে নাশকতার দুটি পৃথক মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে যশোর সদর ও শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।পরে সোমবার (২২ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এসআই ইলিয়াছ হোসেন জানান,২০২৪ সালের ৪ আগস্ট যশোর জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই দিন আওয়ামী লীগের একটি মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলার সন্দেহভাজন হিসেবে রোববার রাতে যশোর সদর উপজেলার রুপদিয়া বাজার এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। তারা হলেন স্বেচ্ছাসেবক লীগ কচুয়া ইউনিয়ন শাখার সভাপতি মুক্ত খান (৪০) ও সাধারণ সম্পাদক আসলাম মোল্লা।

অপরদিকে কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দে জানান, চলতি বছরের ২৯ অক্টোবর রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ডিজিটাল ছাপাখানায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির জন্য গোপনে প্যানা তৈরির সময় পুলিশ অভিযান চালায়।

এ সময় দুজনকে আটক করে প্যানা জব্দ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় রোববার রাত সাড়ে ১১টার দিকে আরও দুইজনকে আটক করা হয়।

তারা হলেন আওয়ামী লীগের দেয়াড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার কৃষি বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান মুকুল (৫০)এবং ঘুরুলিয়া গ্রামের মৃত দ্বীন আলী বিশ্বাসের ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল হান্নান (৪৬)।

পুলিশ জানায়, আটক চারজনকে সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews