1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে ফার্মাসিউটিক্যাল শিল্পের সম্ভবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে
ফার্মাসিউটিক্যাল শিল্পের সম্ভবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যশোর অফিস :

ফার্মাসিউটিক্যাল শিল্পে গবেষণার সুযোগ ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “রিসার্চ অপর্চুনিটিস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিকালে রসায়ন বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, এধরনের সেমিনার থেকে লদ্ধ জ্ঞান ফার্মা জগতে তোমাদের ভালো কিছু শিখাতে সাহায্য করবে। ফার্মাসিউটিক্যাল শিল্প একটি বড় সেক্টর তোমাদের ক্যারিয়ার গঠনের জন্য। ক্যারিয়ার উন্নত করার লক্ষ্যে একাধিক পরিকল্পনা থাকতে হবে তোমাদের। একাধিক পরিকল্পনা থাকলে একটি বিফলে গেলেও আরেকটি পথ তোমাদের জন্য উন্মুক্ত থাকবে।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল আলিম। তিঁনি “রিসার্চ অপর্চুনিটিস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস” বিষয়ক বিস্তারিত তথ্য স্লাইড আকারে আলোকপাত করেন।
সেমিনারে বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. কোরবান আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ ফ ম শহীদ-উদ-দৌলা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন চন্দ্র মোহন্ত, সহকারী অধ্যাপক ড. বাবলু হিরা মন্ডল, ড. মো. আজিজুর রহমান খান, ড. মো. শহিদুল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনার পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী জোয়ার্দার জিম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews