1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

যশোর অফিস :

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা গুরুতর আহত হওয়ার ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পলাতক আসামিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম শুরু করেছে।

বিজিবি সূত্র জানায়,সোমবার (২২ ডিসেম্বর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক মো.মোতালেব সিকদার (৪২) গুলিবিদ্ধ হন।

ঘটনার পরপরই যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়।এ সময় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই,সেসব সীমান্ত অংশ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, এনসিপি নেতার ওপর হামলায় জড়িত কেউ যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে,

সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews