1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল, সম্পাদক সাদী

  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল, সম্পাদক সাদী

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)-এর ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য এশিয়ান এজ-এর প্রতিনিধি শেখ সাদী ভূঁইয়া।

রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কক্ষে অনুষ্ঠিত এ নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে বিকাল সাড়ে তিনটায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তারা নির্বাচন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিনিধি মোস্তফা গালিব। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি তানভীর খন্দকার, কোষাধ্যক্ষ পদে দ্য ডেইলি সানশাইন-এর মোঃ রকিবুল হাসান তারেক,

প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠ-এর মোঃ ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিপোর্ট একাত্তর-এর রোকাইয়া।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। কমিশনার ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টরের প্রতিনিধি ড. মো. হামিদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। ১৫ থেকে ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা এবং ২০ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews