1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা মামলা যুবলীগ নেতা টাক মিলনসহ ৭ জন কারাগারে

  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

যশোরে বিএনপি কার্যালয়ে হামলা মামলা
যুবলীগ নেতা টাক মিলনসহ ৭ জন কারাগারে

যশোর অফিস :

যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় যশোরের যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনসহ সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, টাক মিলনকে ঢাকার রামপুরা থানাধীন জাকের গলির একটি মেস থেকে গত ১৯ ডিসেম্বর রাতে আটক করা হয়। পরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলার মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় তার সহযোগী মাসুদ আক্তার খান বাবু এবং যশোরে আটক আরও পাঁচজনকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাসুদ আক্তার খান বাবু যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রামের শহীদুল্লাহ খানের ছেলে।

এ মামলায় আটক অপর আসামিরা হলেন যশোর সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের মোশাররফ হোসেন, শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার একটি বাসার ভাড়াটিয়া নড়াইলের লোহাগাড়া উপজেলার কলেজ রোড রথখোলা গ্রামের উজ্জল কুমার বিশ্বাস,

যশোরের চৌগাছা উপজেলার কালীতলা পাড়ার বাসিন্দা ও চৌগাছা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নিতাই কুমার সরকার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্ষিতিবদিয়া গ্রামের জিএম আলাউদ্দিন দিনার এবং নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি আড়পাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন টিটু।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যশোর শহরের লালদীঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।

এ সময় তারা কার্যালয় ভাঙচুর ও লুটপাট করে এবং আগুন ধরিয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।এ ঘটনায় আটক সাতজনকে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews