1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মনিরামপুরে গভীর রাতে মুখোশধারী ডাকাতদলের হামলাস্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, গৃহকর্তা আহত

  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মনিরামপুরে গভীর রাতে মুখোশধারী ডাকাতদলের হামলাস্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, গৃহকর্তা আহত

যশোর অফিস :

যশোরের মনিরামপুর উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুখোশধারী ৭/৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে মনিরামপুরের জলকর রোহিতা গ্রামের বাসিন্দা নির্মল কুমার দাসের (৬০) বসতবাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে এসে বাড়ির ক্রপসিকাল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা দা, হাসুয়া ও লোহার রড দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে নির্মল কুমার দাসের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তারা।

পরে ডাকাত দল ঘর থেকে আনুমানিক ৬–৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ  বিষয়টি নিশ্চিত করে জানান,

ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং কোনো আলামত উদ্ধার হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews