1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ওসমান হাদীর স্মরণে এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ওসমান হাদীর স্মরণে এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল

যশোর অফিস :

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ওসমান হাদীর স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ওসমান হাদীর স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মোমবাতি হাতে নিয়ে কয়েক মিনিট নিরবতা পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড।

একটি সংগঠনের সক্রিয় কর্মীকে এভাবে হত্যা করে পার পাওয়া যাবে এমন সংস্কৃতি কখনোই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, আজও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে।

অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত সময়ের মধ্যেই এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি পায়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ,

যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সবাই ওসমান হাদীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews