1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় যবিপ্রবি উপাচার্য

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় যবিপ্রবি উপাচার্য

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন,“স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। আমরা ভেবেছিলাম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশ ও ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্তি পাবো।

আমাদের চিন্তা ও যুক্তির জায়গা প্রশস্ত হবে। কিন্তু আমরা দেখলাম যুক্তি নয় একটি অশুভ শক্তি বুলেট দিয়ে আমাদের যুক্তিগুলোকে থামানোর অপচেষ্টা করছে।

তাদের এই ঘৃণ চেষ্টার ফলস্বরুপ দেখা গেলো ওসমান হাদির ওপর নৃশংস আক্রমণ এবং গুলি। আমরা বিশ্বাস করি অস্ত্র দিয়ে প্রতিবাদী কন্ঠস্বর দমানো যায়না। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলি করে গণমানুষের কন্ঠস্বর দমানো যায়নি, আগামীতেও যাবে না।

শুক্রবার ১৯ ডিসেম্বর যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সার্বিক সহযোগিতায় এবং যবিপ্রবি ডিবেট ক্লাবের আয়োজনে ‘সেইলর প্রেজেন্ট দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের আহবায়ক ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে নীরবতা পালন এবং দোয়া মোনাজাত করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

দুই দিনব্যাপী জাতীয় এই বিতর্ক প্রতিযোগিতায় ৩২ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। এবারের স্লোগান ‘যুক্তির যুদ্ধে হোক চিন্তার মুক্তি।’
অনুষ্ঠনে যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, যুক্তির মধ্য দিয়ে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। পরস্পরের মধ্যে বন্ধুত্ব অটুট রেখে অন্যের মতের উপর শ্রদ্ধা রেখে যুক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে।

আদর্শ ও উন্নত দেশ বিনির্মাণ প্রসঙ্গে তিঁনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখতে আমাদের শহীদদের যে ত্যাগ, তা আমরা লালন করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমি মনে করি।

কোনো অশুভ শক্তি ন্যায়ের শক্তিকে রুদ্ধ করার ক্ষমতা রাখে না। আমরা চাই বাংলাদেশে সংগঠিত সকল অপকর্ম, অশুভ তৎপরতা বন্ধ করে যুক্তির মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সদস্যদের প্রতি শুভকামনা জানান তিনি।যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি ও দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান,

অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক শাহাবাজ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নওশীন আমিন শেখসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির ডিবেট ক্লাবের রিফাত রায়হান ও সায়মা রহমান তিশা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews