1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল মজিদ আকন্দ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আব্দুল মজিদ আকন্দ বলেন, “আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে এবারের নির্বাচনে জামায়াতের এই মনোনয়ন সংগ্রহ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews